নওগাঁয় ভুটভুটির চাকায় চাদর জড়িয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

আর আর চৌধুরী, নওগাঁঃ
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৬:৫৩ অপরাহ্ন

নওগাঁয় ভুটভুটির চাকায় চাদর জড়িয়ে মাথায় আঘাত পেয়ে এনামুল ইসলাম বকুল (৬০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ১১ টারদিকে নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচাড়া বাজার সংলগ্ন কাশিপুর সড়কে। নিহত এনামুল ইসলাম নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সেলিমপুর গ্রামের মৃত আবু তাহের মন্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,ধামইরহাট সেলিমপুর গ্রাম থেকে সকালে মাছ ব্যবসায়ী এনামুল ইসলাম তার পুকুরের মাছ নিয়ে ভুটভুটি যোগে বিক্রির জন্য পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে যাচ্ছিলেন। সকালে হালকা শীত হওয়ায় তিনি ভুটভুটিতে চালকের পাশে চাদর গায়ে বসে ছিলেন। পথিমধ্যে অসাবধানতাবসত গায়ের চাদরটি ভুটভুটির চাকায় জড়িয়ে যায়। তখন তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

এবিষয়ে পত্নীতলা থানার (তদন্ত) ওসি হাবিবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাকার সঙ্গে গায়ের চাদরটি জড়িয়ে যাওয়ায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। ঘটনার পর নিহতের মরদেহ বাড়ি নিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ