নওগাঁয় স্কুল ছাত্রীকে প্রথমে জোর পূর্বক ধর্ষণ ও মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ পূর্বক সেই ছাত্রীকে ব্লাকমেইল করে ৪ জন মিলে পালাক্রমে একাধীক বার ধর্ষণের ঘটনায় ২ জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
অপরদিকে (ভিকটিম) স্কুল ছাত্রীকে থানা হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এধর্ষণের ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামে।
ভিকটিম ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পরই থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জড়ীত ৪ জনের মধ্যে ২ জনকে আটক পূর্বক রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
আরও দেখুন : ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৭ মে
আটককৃত ২ জন হলেন, মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর পুর্বপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন ও একই গ্রামের বাবুল হোসেনের ছেলে শোয়াইব। তারা দু’জনই শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্র।
মামলা ও স্থানিয় সূত্রে জানা যায়, ভিকটিম ৫ম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য স্কুলের বাথরুম ফাঁকা না পেয়ে স্কুলের পেছনে বাঁশ ঝাড়ের মধ্যে গেলে সেখানে থাকা চেরাগপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল-আমিন, আবু তালেব এর ছেলে রুহুল, মন্টু মিয়ার ছেলে রিমন ও আবুল হোসেন এর ছেলে সোয়াইব ছাত্রীকে প্রাণনাশের ভঁয় দেখিয়ে প্রথমে বাঁশ ঝাড়ের ভেতর জোর পূর্বক ধর্ষণ করেন এবং তারা মুঠোফোনে ধর্ষণ করার ভিডিও চিত্র ধারণ করেন।
পরবর্তীতে মুঠোফোনে ধারণকৃত ভিডিও নেটে ছেরে দেওয়ার ভঁয় দেখিয়ে স্কুল ছাত্রীকে একাধীক বার ধর্ষণ করেন আসামীরা।
সর্বশেষ গত ২১ এপ্রিল সকাল ১০টারদিকে স্থানীয় সনাতন মাস্টারের কাছ থেকে প্রাইভেট পড়া শেষে ছাত্রীটি নিজ বাড়িতে ফেরার পথে দেওয়ানপুর ব্রিজের উপর পৌঁছালে এসময় ধর্ষণকারীরা আবারো সেই ভিডিও’র কথা বলে ছাত্রীকে ধর্ষণের প্রস্তাব দেয়। এসময় ব্লাক মেইলের স্বিকার ছাত্রী নিজেকে অসুস্থ বলে তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দিলেও ছাত্রীটি দিশেহারা হয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনাটি জানার পরই ছাত্রীর বাবা মহাদেবপুর থানায় গিয়ে গত শনিবার রাতে মামলা দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ প্রতিবেদকে বলেন, মামলা দায়ের করার পরই ঐ রাতেই অভিযান চালিয়ে জড়ীত ২ জন আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, পলাতক অপর আসামিদের গ্রেফতারের জন্য তৎপরতা অব্যহত রয়েছে।
You must be logged in to post a comment.