নওগাঁয় ব্যারিষ্টার জন এমপির শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ৯:৫১ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁ জেলা সদর আসনের নব-নির্বাচিত তরুন ও জনপ্রিয় এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন শপথ গ্রহন শেষে শুক্রবার (১১ জানুয়ারী) বেলা ১২ টায় নওগাঁয় আসলে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসে। পরে সেখানে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পৌছলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সমাবেশে তিনি বলেন, আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় সকলের প্রতি আমি কৃতজ্ঞ। এই আসনের সকল সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। তিনি বলেন, আমার বাবা মরহুম আব্দুল জলিল সারা জীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন। আমিও আমার বাবার মত যেন সারাটা জীবন মানুষের সেবায় কাজ করে যেতে পারি। বাবার স্বপ্ন যেন সম্পূর্নরুপে পুরন করতে পারি এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছ্ত্রালীগ, মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ