নওগাঁয় ব্যবসা প্রতিষ্ঠানের ঝাপের তালাভেঙ্গে দুঃসাহসীক চুরি

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯, ৮:৩৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁয় গভীররাতে মেসার্স- সাহেদ ট্রেডার্স নামক (কিটনাশক ও একোয়া পন্য) বিক্রির প্রতিষ্ঠানের ঘড়ের সাটারিং ঝাপের তালাভেঙ্গে একটি এলইডি টিভি সহ আনুমানিক ৭৫/৮০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়েগেছে অঙ্গাত চোরের দল।

এ দুঃসাহসীক চুরির ঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় (চৌমাশিয়া ) বাজারে।

মেসার্স- সাহেদ ট্রেডার্স এর মালিক লিটন সরদার জানান, প্রতিদিনের ন্যায় তিনি গত রবিবার (১৩ জানুয়ারী) কেনাবেচা শেষে দিবাগতরাতে দোকানের সাটারিং ঝাপ ও তালা লাগিয়ে বাড়িতে যান। পরের দিন সোমবার সকালে দোকান খুলতে এসে প্রথমেই ঝাপে লাগানো দুটি তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন এবং এক পর্যায়ে ঘড়ে ঢুকে দেখতে পান নতুন ক্রয়করা একটি এলইডি টিভি ও মূল্যমান এক কাটুন কিটনাশক সহ বিভিন্ন প্রকারের মালামাল চুরি করে নিয়েগেছে চোরের দল। তিনি আরো জানান, এ চুরি কোন সাধারন চুরি নয় কারন, দোকানের সামনের সাটারিং ঝাপের তালাভেঙ্গে ও সাটারিং ঝাপ খোলার পরই ঘড়ের ভেতর প্রবেশ করে টিভি ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। এতে যেমন বিকট শব্দ হয়েছে তেমনি অনেক সময় ও লেগেছে একারনে এটা দুঃসাহসীক চুরি বলেও জানিয়েছেন তিনি। এসময় চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৭৫/৮০ হাজার টাকা বলেও জানিয়েছেন ব্যবসায়ী লিটন সরদার। অপরদিকে মেসার্স- সাহেদ ট্রেডার্স এ দুঃসাহসীক চুরি সংঘঠিত হওয়ার পর থেকে বাজারের ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ