নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।

নওগাঁর মহাদেবপুরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হয়রানী ও নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৭ ডিসেম্বর)  দুপুরে সাবেক ডেপুটি স্পীকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর উপজেলা শহরের বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তান নান্নু অভিযোগ করেন, স্থানিয় বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানী করা হচ্ছে এবং রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক শরিফুল ও সাধারণ সম্পাদক আলী মরতুজা বেলালকে গত রবিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে উপজেলার চেরাগপুর ইউনিয়নের বয়রা গ্রামে বিএনপি নেতা আতোয়ার রহমানের খলিয়ানে অবস্থিত নির্বাচনি ক্যাম্প ও তার ধানের গাদায় দুঃস্কৃতিকারীরা আগুন দেয়। এদিকে রবিবার বিকেলে উপজেলার পাঠাকাটা বাজারে বিএনপির নির্বাচনী পথসভায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মীরা বাধা দেয় বলেও সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের বিএনপি প্রার্থী পারভের আরেফিন সিদ্দিকী জনি, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলহাজ আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, রাইগাঁ ইউনিয়ন বিএনপির ওই দুই নেতাকে পূর্ববর্তী একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে বিএনপির নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি বলেও  জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ