নওগাঁয় বিএনপির প্রতিকী অনশন কর্মসূচি পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮, ৯:৫৪ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায় বাতিলের দাবীতে নওগাঁ প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহষ্পতিবার দুপুরে শহরের নওজোয়ান মাঠের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সভাপতি সভাপতি নাজমুল হক সনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, শহর বিএনপির আহবায়ক নাছির উদ্দীন আহমেদ, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা মহিলা দলের সদস্য সচিব শবনম মোস্তারী কলিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ