প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নওগাঁয় খাদ্য সহয়তা বিতরন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস ও লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ৩০০ মানুষের মাঝে এসব খাদ্য সহয়তা বিতরন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে ত্রান সহয়তা বিতরন করেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর রশিদ। এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইব্রাহিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
ত্রান সহয়তা শেষে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, করোনা প্রতিরোধে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া কোন অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে, তা দেখাশোনা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন। এরই ধারাবাহিকতায় সমাজের অস্বচ্ছল মানুষের হাতে সরকার প্রদত্ত উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কোন হতদরিদ্র পরিবার যাতে সরকারি সহযোগিতা থেকে বাদ না যায়, তা কঠোর ভাবে তদারকিও করা হচ্ছে।
You must be logged in to post a comment.