নওগাঁয় বিএনপির বিক্ষোভ কর্মসূচি মিছিলে পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মী ক্ষিপ্ত
হয়ে পুলিশের উপর চড়াও হয়ে ইটপাটকেল নিক্ষেপ, গাড়ী ও দোকানপাট ভাংচুর শুরু
করেন। এসময় ৭ জন পুলিশ আহত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপির একজন গুলিবিদ্ধ সহ অন্তত ৪০/৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকার
অভিযোগে ঘটনারপর বিএনপির ৩ জন নেতাকর্মীকে আটক করছে পুলিশ। এ
ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি জানান।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয়
কার্যালয়ের সামনে এই এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ শুরু হওয়ার পর সদর মডেল থানা পুলিশ সহ নওগাঁ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ
সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
জানা গেছে, সারাদেশে মানুষ হত্যা, খুন-গুমের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁ জেলা বিএনপির আয়োজনে দলীয় কর্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ মিছিলে বাঁধা
প্রদান সহ নিরাপত্তার স্বার্থে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের চলে যেতে বলেন। এরপর বিএনপির নেতা-
কর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে এক পর্যায়ে দফায় দফায় পুলিশ ও
বিএনপি নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও গাড়ী ভাংচুর করে বিএনপি নেতাকর্মীরা।
নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়োজিদ হোসেন পলাশ সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় দলীয় কর্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে
পুলিশ বাঁধা প্রদান করে ও নেতাকর্মীদের উপর হামলা চালায়, এতে একজন গুলিবিদ্ধ
হয়েছেন এবং অন্তত ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা নওগাঁ সদর হাসপাতাল ও
বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনায় জড়িত থাকায়
৩ জনকে আটক করা হয়েছে। জড়ীত অপরদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আকতার জানান, বিএনপির নেতা কর্মীরা কোন রকম উষ্কানি ছাড়াই অতর্কিত ভাবে পুলিশের উপর হামলা চালায় ও তাদের হামলায় অন্তত ৭ জন পুলিশ সদস্য আহত হন জানিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই নাশকতার সাথে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।