নওগাঁয় নৈশ প্রহরী খুন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮, ৮:৩১ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁর নিয়ামাতপুর উপজেলার ঘড়িবাড়ি বাজারের আনছারুল (৫২) নামের এক নৈশ প্রহরীকে খুন করেছে দুর্বত্তরা। সোমবার সকালে ঘড়িবাড়ি  প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আনছারুল উপজেলার সাদাপুর গ্রামের মৃত ঝরু মন্ডলের ছেলে।

নিয়ামাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম  জানান, ঘড়িবাড়ি বাজারে দির্ঘদিন যাবত নৈশপ্রহরীর চাকুরী করত সে। প্রতিদিনের মত রবিবার রাতে বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালের জন্য বাড়ি থেকে বাজারে আছে। এরপর সোমবার সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এবিষয়ে নিহতদের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে পূর্বে শত্রুতার জেল ধরে তাকে হত্য করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ