নওগাঁয় নিখোঁজের ৪ মাস পর স্কুল ছাত্রকে উদ্ধার

মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৯:১০ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে নিখোঁজের দীর্ঘ ৪ মাস পর এক স্কুল ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরে দিয়েছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার মিঠাপুর ইউপির পাঁড়োরা গ্রামের আমিনুর ইসলামের ছেলে মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।গত ৩০ জানুয়ারি বিকাল আনুমানিক ৫টায়দিকে ক্রিকেট খেলার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। এব্যাপারে স্কুল ছাত্র সিহাবের বাবা গত ৫ ফেব্রুয়ারি বদলগাছী থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার নং ১৯৪ । নিখোঁজের ৪ মাস পার ঢাকা ফার্মগেটের একটি মুদির দোকান থেকে স্কুল ছাত্রকে উদ্ধার করেন পুলিশ।

সিহাবের মা সাথী বেগম বলেন, আমার ছেলে সিহাব (১৫) নিখোঁজ হওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজা খুজীর পরও কোন খবর পাওয়া যায়নি। পুলিশ চেষ্টা করে গত ২৭ এপ্রিল উদ্ধার করে আমার কাছে দিয়েছে।জিডি তদন্তকারী কর্মকর্তা এস আই আরশাফ আলী বলেন, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সার্বিক দিকনির্দেশনায় দেশের প্রতিটি জেলায় বেতার র্বাতা পাঠিয়ে ছিলাম এবং তথ্য উদঘাটনের চেষ্টা করি।

বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, জিডি হওয়ার পর বিষয়টি উদঘাটনের জন্য বদলগাছী থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশ সুপার সার্বিক তত্বাবধানে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক তৎপরতা চালানো হয়। সে জন্যই হারানো ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ