নওগাঁয় ধান বোঝাই ভুটভুটি উল্টে পুকুরের পানিতে পড়লে এসময় উল্টে যাওয়া ভুটভুটি ও ধানের নিচে চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন।
মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার চকদৌলিয়া গ্রামে। নিহত ২ জন হলেন, বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের ভুট্ট মিয়ার ছেলে আবদুল মজিদ (২৯) ও কাশিমালা গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয়া জানান, বৃহস্পতিবার দিনগত রাতে ধানবোঝাই একটি ভুটভুটিতে চড়ে ৪/৫ জন শ্রমিক ভাণ্ডারপুর বাজারের দিকে যাওয়ার পথে চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে পৌছালে এসময় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরের পানিতে পড়ে যায়।
ভুটভুটি উল্টে যাওয়ার সময় অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও ২ জন শ্রমিক পুকুরের পানিতে ভুটভুটি ও ধানের বস্তার নিচে চাপা পড়েন। দূর্ঘটনার পরই স্থানীয়রা পুকুরে উদ্ধারের জন্য নেমে পুকুরের পানির নিচ থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেন। এর পূর্বে গুরুতর আহত অবস্থায় ভুটভুটি চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন স্থানিয়রা।
এব্যাপারে বদলগাছী থানার ওসি আতিকুর ইসলাম প্রতিবেদককে জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দূর্ঘটনাস্থল থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করেন। নিহত ২ জন ধান কেনা-বেচার শ্রমিক ছিলেন।
You must be logged in to post a comment.