নওগাঁয় ধর্ষণের শিকার স্কুল ছাত্রী অন্তসত্তা, ধর্ষক আটক

নওগাঁ প্রতিনিধি
রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ১২:২৮ অপরাহ্ন

নওগাঁয় ধর্ষণের শিকার স্কুল পড়ুয়া এক ছাত্রী ৫ মাসের অন্তসত্তা। এ ঘটনায় কাজল (২৬) নামের অভিযুক্ত এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

ধর্ষণের ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে বুধবার রাতে বদলগাছী থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে আটককৃত যুবক হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার চকাবির গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ঐ স্কুল পড়ুয়া ছাত্রীর বাড়ি ও ধর্ষক এর বাড়ি একই গ্রামে। ধর্ষণের স্বিকার ছাত্রীটি সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। অভিযুক্ত কাজল ভুক্তভোগী ছাত্রীর প্রতিবেশি ও নিকট আত্মীয়। সেই সুবাদে সে ছাত্রীর বাড়িতে প্রায় যাতায়াত করতো। যাতায়াতের একপর্যায়ে বিভিন্ন ভয়-ভীতি ও লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে এবং গতিবিধি অস্বাভাবিক মনে হলে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে সবকিছু খুলে বলে। এরপর নওগাঁ জেলা শহরের গ্রীণ ল্যাব ডায়গনষ্টিক সেন্টারে পরিক্ষা করার পর জানা যায় মেয়েটি ৫ মাসের অন্তসত্তা।

স্কুল ছাত্রীর মা জানান, আমার মেয়ে ক্লাস সেভেন এ পড়ে। সে ছোট মানুষ। তাকে বিভিন্ন ভয়- ভীতি ও প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই জন্যই থানায় মামলা দায়ের করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি (তদন্ত) মোঃ রায়হান হোসেন বলেন, এ বিষয়ে থানায় মামলা করার পরই দ্রুত অভিযান চালিয়ে নওগাঁ জেলা সদরের একটি হোটেল থেকে অভিযুক্তকে আটক পূর্বক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিম (ছাত্রীকে) ডাক্তারী পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ