আর, আর চৌধুরী, নওগাঁ ।।
আর মাত্র কয়েক মাস পরেই একাদশ তম জাতীয় সংসদ নির্বাচন। আর জাতীয় নির্বাচনের আগ মহূর্তে পড়েছে হিন্দু ধর্মের লোকজনের বড় উৎসব দূর্গাপূজা। আর দূর্গা পূজার শুরু থেকে দশমীর দিন শুক্রবার পর্যন্ত দূর্গা পূজা উৎসবের সাথেই যেন জমে উঠেছে জাতীয় সংসদ এর নির্বাচনী প্রচারনা। আর এমন দৃশ্যই যেন সবার চোঁখে পড়ছে। এক কথায় জাতীয় সংসদ একাদশ এর নির্বাচনী তফসিল ঘোষনা না হলেও জাতীয় সংসদ নির্বাচন একাদশ কে সামনে রেখে নওগাঁ জেলার মোট ৬ টি সংসদ (আসন) এলাকায় আরো পূর্বেই বর্তমান সাংসদ সদস্য সহ বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য প্রার্থীরা সভা-সমাবেশ, গনসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি নিজ নিজ সংসদীয় আসন এলাকার জনসাধারনের মাঝে প্রকাশ করেছেন। কিন্তু সম্পতি হিন্দু ধর্মের লোকজনের বড় উৎসব দূর্গাপূজা কে কেন্দ্র করে নওগাঁর মোট ৬ টি সংসদ (আসন) এলাকায় এক প্রকার জমে উঠেছে নির্বাচনী প্রচারনা বল্লেই চলে। কারন, দূর্গা পূজা শুরুর দিন থেকেই আজ দশমীর দিন শুক্রবার সংবাদ লেখার সময় পর্যন্ত এ জেলার ৬ টি আসন এলাকার মোট ১১ টি উপজেলার পূজা মন্ডপ গুলোতে গিয়ে সম্ভাব্য প্রার্থীরা জনসাধারনের সাথে শুভেচ্ছা , কুশল বা মত বিনিময় এর মাধ্যমে নিজেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশা ব্যাক্ত করছেন। এমনকি প্রত্যেক সম্ভাব্য প্রার্থীরাই বিশেষ করে তাদের পক্ষের শতশত বা হাজার হাজার লোকজনের মোটর সাইকেল শো-ডাউন বা বহর নিয়ে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করছেন। এরমধ্যে অনেক সম্ভাব্য প্রার্থীরাই তাদের সাধ্য অনুযায়ী পূজা মন্ডপ গুলোতে আর্থিক সহযোগীতা ও করছেন বলেও জানাগেছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় ৬ টি আসনে বিভিন্ন দল থেকে মনোনয়ন পাওয়ার আশায় আনুমানিক প্রায় অর্ধশতর কাছাকাছিই তরুন ও নতুন মুখ বলেও জানিয়েছেন আসন এলাকার কয়েকটি দূর্গা পূজা মন্ডপের লোকজন। তাই বলে বর্তমান সাংসদ রাও পিছিয়ে নেই। নওগাঁর মোট ৬ টি আসনের বর্তমান মাননীয় সাংসদ ৬ জন সংসদ সদস্য, এরি মাঝে একজন মাননীয় মন্ত্রী ও একজন জাতীয় সংসদের হুইপ ও রয়েছেন। খোঁজ নিয়ে জানাগেছে এ জেলার বর্তমান মাননীয় ৬ জন সংসদ সদস্যরা ও রাতদিন মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন জাতীয় ও দলীয় পোগ্রামের পাশাপাশি নিজ নিজ এলাকার পূজা মন্ডপ গুলো পরিদর্শন করছেন এবং বিভিন্ন রকম সহযোগীতার পাশাপাশি দিক নির্দেশনা দেয়া সহ সব সময় খোজ খবর রাখছেন। এক কথায় কেই পিছিয়ে নেই সবাই দূর্গা পূজাকে কেন্দ্র করে তাদের নিজেদের পক্ষের লোকজনকে সাথে নিয়ে একটার পর একটা পূজা মন্ডপ পরিদর্শন করছেন এবং খোজ খবর রাখছেন। তবে মূলত নওগাঁর ৬ টি আসন এলাকায় বড় দুটি দল বর্তমান সরকারে থাকা আওয়ামীলীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরাই মাঠ চুষে বেড়াচ্ছেন বলেও জানাগেছে।

এরি মাঝে জাতীয় সংসদ- ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে জোটের উন্নতম শরিক দল জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নওগাঁ জেলা জাতীয় পাটির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন ও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবং সভা সমাবেশ করার পাশাপাশি তিনি ও তার এলাকার পূজা মন্ডপ গুলো পরিদর্শন ও জনসাধারনের সাথে কুশল বিনিময় এর মাধ্যমে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের বর্তমান সাংসদ ও তরুন প্রজ¤েœর নেতা আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম ও তার জনপ্রিয়তা ধরে লেখেছেন বলেই মাঠ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী সহ জনসাধারন বলাবলি করছেন। বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতা ছলিম উদ্দীন তরফদার সেলিম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (কলস) প্রতিক নিয়ে নির্বাচন করে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলহাজ্ব আকরাম হোসেন চৌধুরীকে পরাজিত করে ছলিম উদ্দীন তরফদার সেলিম বিজয়ী হন। যদিও বা সে সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় ছলিম উদ্দীন তরফদার সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু বিজয়ী হওয়ার পর পরবর্তীতে ফের আওয়ামীলীগ ছলিম উদ্দীন তরফদার সেলিম কে দলে নেয় এবং সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম বর্তমানে মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদেও রয়েছেন। এছাড়া ও ছলিম উদ্দীন তরফদার সেলিম সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠ ধরে রেখেছেন এবং সরকারী ও দলীয় পোগ্রামের পাশাপাশি নিয়মিত এলাকায় থেকে জনসাধারনের সাথে মিলেমিশে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করায় তিনি তার জনপ্রিয়তা ধরে রেখেছেন বলেও মন্তব্য করেছেন অনেকেই। অপরদিকে বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে বিজয়ী হওয়া সাবেক সাংসদ ও বর্তমান বি এমডি এর চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী ও তার পক্ষের লোকজন নিয়ে মাঠে নেমেছেন।

আরেকটি বিষয় হলো এ আসনে বর্তমান সাংসদ সদস্য ও সাবেক সাংসদ সদস্য ছাড়াও আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় সম্ভাব্য প্রার্থী হিসেবে আরো নতুন মুখ তাদের পক্ষের লোকজন নিয়ে মাঠে নেমেছেন, তারা ও ইতিমধ্যে সভা-সমাবেশ, গনসংযোগ, পোস্টার, ব্যানার, ফেস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিয়েছেন লোকজনের মাঝে। এ আসনের মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় আওয়ামীলীগের রাজনীতিতে সুপ্ত দুটি ভাগ রয়েছে বর্তমান ও সাবেক সাংসদকে ঘিরে এমনটাই লক্ষ্য করা যায় স্থানীয় সভা-সমাবেশগুলোতে। এলাকায় নতুন মুখ হিসেবে আওয়ামীলীগ এর সম্ভাব্য প্রার্থী তালিকায় আরো যারা মাঠে রয়েছেন তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব ও বদলগাছী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা এনামুল কবীর। মুক্তিযোদ্ধা এনামুল কবীর ১৯৯৬ সালের আলোচিত ‘জনতার মঞ্চ’ মামলার আসামী ছিলেন। এছাড়া সাবেক পুলিশ সুপার মরহুম আবু বকর সিদ্দিকের স্ত্রী ও বদলগাছী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সখিনা সিদ্দিক, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম আনছারী, কুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা তরুন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার ডি.এম মাহবুব উল মান্নাফ শুভ।
অন্নদিকে ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে এ আসনটি ছিল বিএনপির দখলে। কিন্তু দলীয় কোন্দলের কারনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি থেকে বেশ কয়েজন সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে নেমেছেন দলীয় মনোনয়ন পাওয়ার আশায়। তবে বিএনপির প্রার্থীর মধ্যে প্রচারনায় ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে আরেফিন সিদ্দিকী জনি। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু গত ২০১৭ ইং সালের ১৯ নভেম্বর মৃত্যু বরন করার পর থেকেই মরহুম পিতার আসনটিতে নির্বাচনের জন্য পস্তুতি নেন এবং তার মরহুম পিতার সুবাদে বিএনপির জনপ্রিয় তরুন নেতা হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মন জয় করতে সক্ষম হন আরেফিন সিদ্দিকী জনি বলে ও বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন। অনেক সাধারন লোকজনের মতে, একদিকে তরুন এবং সাবেক ডেপুটি স্পীকারের ছেলে হওয়ায় বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেলে আরেফিন সিদ্দিকী জনি ই চমক দেখাবেন বলেই মনে করছেন সাধারন লোকজন।
এছাড়াও বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মাঠ চুষে বেড়াচ্ছেন আরেক জনপ্রিয় নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি ২০১৪ সাল থেকে বদলগাছী থানা বিএনপির সভাপতি পদে রয়েছেন এছাড়া এক সময় বিএনপি থেকে দলীয় মনোয়ন নেয়ার জন্য সাবেক ডেপুটি স্পীকারের সাথে একাই যুদ্ধ করেছেন তিনি। সম্ভাব্য প্রার্থী ও দলীয় মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে দলীয় নেতাকর্মীদের বিভিন্নভাবে সম্পৃক্ত রাখার পাশাপাশি নেতাকর্মীদের পাশে রয়েছেন সবসময়।
এছাড়া ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য রবিউল আলম বুলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওগাঁ ছাত্র এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি একে এম শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ এর সাবেক ছাত্রনেতা আসফ কবির চৌধুরী ও মনোনয়ন পাওয়ার আশায় তাদের পক্ষের লোকজন নিয়ে রয়েছেন মাঠে।
নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী এ আসনে বড় দুই দল আওয়ামীলীগ ও বিএনপির একাধীক প্রার্থী মাঠে নামায় দলের মাঠ পর্যায়ের সাধারন অনেক নেতাকর্মীরা ও পড়েছেন মহাবিপদে বলেই মাঠ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী প্রতিবেদক জানিয়েছেন।
এছাড়া ও এ দুই উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপির কোন্দল রয়েছে বেশ চরমে বা প্রকাশ্যে বল্লেই চলে। অপরদিকে বড় দুই দলের মাঠ পর্যায়ের অনেক সাধারন নেতাকর্মীরা কোন সম্ভাব্য প্রার্থীর পক্ষেই মাঠে নামেননি এমন আভাস দিয়ে প্রতিবেদককে বলেন, দল যাকে মনোনয়ন দিবে তারা তার পক্ষেই মাঠে নামবেন ভোটের যুদ্ধে তার আগে কারো পক্ষেই মাঠে প্রচারের জন্য নামবেন না তারা।
You must be logged in to post a comment.