নওগাঁর সাপাহারে যৌতুক মামলায় দু’ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত আসামী হলেন, নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙ্গা মলোপাড়া গ্রামের আবুল কাশেম এর ছেলে আনোয়ার হোসাইন আবির (২২)।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান জানতে পেরে সাপাহার থানার এস আই হারুন অর রশিদ এর নেতৃত্বে থানা পুলিশ উপজেলা সদরের তিলনা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার প্রতিবেদককে জানান, আটককৃত আনোয়ার হোসাইন আবির এর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে দায়েরকৃত একটি মামলায় বিজ্ঞ আদালত গত ২০১৯ ইং সালে দু’বছরের সশ্রম কারাদন্ড ও (৫) পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষনার পর থেকেই আসামী আনোয়ার হোসাইন আবির পলাতক ছিলেন।
You must be logged in to post a comment.