আর, আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁয় গভীর রাতে একই গ্রামের দুজন হিন্দু পরিবারের কৃষকের বাড়ি থেকে প্রায় দেরলাখ টাকা মূল্যের ৪ টি গরু চুরি করে নিয়েগেছে অজ্ঞাত চোরেরা। এ চুরির ঘটনার পর থেকে ঐ গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের লোকজন চোর আতঙ্কের মধ্যেদিয়ে দিনরাত্রীপার করছেন। এ গরু চুরির ঘটনাটি ঘটেছে জেলার মহাদেবপুর উপজেলার নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে হিন্দু পল্লীতে বুধবার দিবাগত রাতের কোন এক সময়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানিয় ইউপি সদস্য, বিপুল কুমার হাজরা বলেন, মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের হিন্দু পল্লীর অনাথ বন্ধু মন্ডল তার গৃহপালিত গাভী, বোকনা ও দামড়া মোট ৩ টি গরু ও একই গ্রামের রবিন্দ্রনাথ মন্ডল তার ৮ মাসের গাভীন গাভী গরু কে প্রতিদিনের ন্যায় গত বুধবার সন্ধায় বসত বাড়ির ভেতর গরু রাখার স্থানে রেখে রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। পরেদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে গরু বাহির করতে গিয়ে দাখেন তাদের গরু গুলো নেই। এরপর থেকেই দিশেহারা হয়ে ঐ দুটি পরিবারের লোকজন তাদের গরু গুলো উদ্ধারের জন্য বিভিন্নভাবে খোঁজাখুজি করছেন জানিয়ে ইউপি সদস্য, বিপুল কুমার হাজরা আরো বলেন, দুজন কৃষকের চুরি যাওয়া মোট ৪ টি গরুর আনুমানিক মূল্য প্রায় দেরলাখ টাকা হবে। এব্যাপারে চুরি হওয়া গরু গুলোর মালিক পক্ষকে ঘটনাটি থানায় জানাতে বলা হলেও এখন পর্যন্ত তারা জানাননি বলেও জানিয়েছেন ইউপি সদস্য। এ চুরির ঘটনার পর থেকে ঐ গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের লোকজন চোর আতঙ্কের মধ্যেদিয়ে দিনরাত্রীপার করছেন বলে স্থানিয় লোকজন জানিয়েছেন।
You must be logged in to post a comment.