নওগাঁয় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আর আর চৌধুরী, নওগাঁ
রবিবার, ২ মে, ২০২১, ৭:৪৬ অপরাহ্ন
নওগাঁয় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রতি বছরের ন্যায় চলতি বছরেও নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার নওগাঁ শহরের টাইম স্কয়ার কমিউনিটি সেন্টারে ১০০ জনের মাঝে এসব সেলাই মেশিন বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন-ইথেন এন্টারপ্রাইজের স্বাত্বাধিকারী ও নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের পরিচালক আব্দুল খালেক ও দিপক কুমার সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী প্রমুখ।

পরে প্রধান অতিথি নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করেন। উল্লেখ্য যে, বিগত ৫ বছর ধরে রোজার সময় সেলাই মেশিন বিতরন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ