নওগাঁয় ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯, ৯:৪৭ পূর্বাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।

নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় মতিউর রহমান (২৫) নামে আরেক আরোহী আহত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারী) দুপুরে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে এসড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাসেদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম চক্কামাল গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আহত মতিউর রহমান উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাদেবপুর থেকে উত্তরগ্রাম যাওয়ার পথে আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী রাসেদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় মতিউর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করেন। মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ