নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী বাবুল হোসেন (৫২) নামে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যাক্তি হলেন, নওগাঁর মান্দা উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের মৃত ইয়ার আলী মন্ডলের ছেলে। রবিবার সন্ধ্যা ৬ টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের ঘাটকৈর বাজারের অদুরে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বাবুল হোসেন মোটরসাইকেলে নিয়ামতপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ঘাটকৈর জীবন কুন্ডুর ইটভাটার সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে বাবুল হোসেন গুরুতর আহত হন। আহত বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহকারি পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান শাহিন জানান, এ ঘটনায় কেউ বাদি না হওয়ার ও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় কারনে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.