নওগাঁয় ট্রাকের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

আর আর চৌধুরী, নওগাঁ
রবিবার, ২৩ মে, ২০২১, ৮:১৯ পূর্বাহ্ন
নওগাঁয় ট্রাকের চাকা বিস্ফোরণে যুবকের মৃত্যু

নওগাঁয় ট্রাকের চাকায় হাওয়া দেবার সময় চাকা বিস্ফোরণে জয় চন্দ্র মন্ডল (২২) নামে এক যুবকের মর্মান্ততিকভাবে মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টারদিকে নওগাঁর নজিপুর পৌর শহরে।

নিহত যুবক নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসষ্ট্যান্ড (নওগাঁ রোডের) হোসেন মটরর্স এর কর্মচারী এবং পত্নীতলা উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্র এর ছেলে।

স্থানিয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টারদিকে ঐ দোকানে একটি ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ঐ যুবক উপরের দিকে ছিটকে ওঠে মাথায় সজোরে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্থান্তর  করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ