নওগাঁর- মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার মোল্লাকুড়ি বাজার এলাকায় ওভারট্রেক করার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মিজানুর রহমান নামে এক ধান ব্যবসায়ী মোটর সাইকেল আরোহীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৬ টায় নওগাঁ – মহাদেবপুর সড়কের মোল্লাকুড়ি বাজার এলাকায় ট্রাককে ওভারট্রেক করার সময় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ধান ব্যবসায়ী মিজানুর রহমান এর মৃত্যু হয়।
নিহত ধান ব্যবসায়ী মিজানুর রহমান মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাতান গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
সত্যতা নিম্চিত করে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে সঙ্গীয় ফোর্স সহ আমি দূর্ঘটনাস্থল পৌছালেও পুলিশ পৌছার পূর্বেই ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।
ওসি আরো জানান, নিহতের পরিবার (স্বজনরা) কোন মামলা না করায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.