নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত, স্বামী আহত

আর আর চৌধুরী, নওগাঁঃ
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৭:৪১ অপরাহ্ন

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁর ধামইরহাট সদরে টিএন্ডটি মোড় নামকস্থানে। নিহত গৃহবধূর নাম সারজিনা খাতুন (৩৬) ।
জানা গেছে, এদিন জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) তার স্ত্রী সারজিনা কে নিয়ে একটি মোটর সাইকেল যোগে ধামইরহাট মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেন। পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে পৌছালে একই দিকে যাওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) তাদের ধাক্কা দেয়। এতে দূর্ঘটনাস্থলেই গৃহবধূ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের চাকায় পৃষ্ট হয়।
স্থানিয়রা সাথে সাথে সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সারজিনার মৃত্যু হয়। মহিদুল ইসলাম গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছেন। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে ও আটক করেন পুলিশ।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি মো.আব্দুল মমিন বলেন,খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকের চালক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ