নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মইনুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৯ আগস্ট) দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মইনুল ইসলাম উপজেলার রসপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির আহমেদ জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাটের সীমান্তবর্তী শিমুলতলী এলাকায় অভিযান চালায় র্যাব।
এসময় সন্দেহমূলকভাবে মইনুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ