আর, আর চৌধুরী, নওগাঁ ।।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিষ্ট্রেবল অরফানেষ্ট দূর্নীতি মামলায় ফরমায়েসী রায়ের সাজা হওয়ার প্রতিবাদে নওগাঁয় জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে। জেলা ছাত্রদলের সভাপতি রুবেলের নেতৃত্বে সোমবার বেলা ১২টায় শহরের সরিষাহাটির মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পুরাতন বাসষ্টান্ডে আসলে পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান ও সেতু, যুগ্ম সম্পাদক সোহাগ ও জনিসহ অর্ধ শতাধিক ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শহরের পুরাতন কাঠিহাটি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চুড়িপট্টি, কাপড়াপট্টি আসলে পুলিশ টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দোহাসহ স্বেচ্ছাসেবকদলের ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.