নওগাঁয় ছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’ বখাটের কারাদন্ড

নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৯:১৩ অপরাহ্ন

নওগাঁয় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় দু’ বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে নওগাঁর রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান আদালতে এ কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রানীনগর উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত ইসলাম (২২) ও খট্টেশ্বর গ্রামের জিল্লুর সরদারের ছেলে এরশাদ সরদার (১৯)।

এব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, ঐদিন সকাল সারে ১১ টারদিকে শিশু দিবসের র‍্যালী শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যান যোগে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরে যাচ্ছিলো। ছাত্রীরা ভ্যানে উঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বখাটে শান্ত ও এরশাদ দু’জন ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন।

এমতাবস্থায় ত্রীমোহনী এলাকায় স্কুল ছাত্রীরা পৌছালে ঐ দু’ বখাটে আবারও ছাত্রীদের উক্ত্যক্ত শুরু করলে ছাত্রীদের শিক্ষক প্রতিবাদ করেন। এতে ঐ দু’বখাটে শিক্ষককের উপর হামলা করলে স্থানীয় লোকজন ও শিক্ষকরা ঐ দু’ বখাটেকে আটক পূর্বক থানা পুলিশে সোর্পদ করেন।

পরে আটককৃত বখাটেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করাহলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক দু’ বখাটে শান্ত ও এরশাদ কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দু’জনকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ