নওগাঁয় ছাত্রলীগের সদর উপজেলা, পৌর ও কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮, ১০:০৫ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ।।

নওগাঁয় বাংলাদেশ ছাত্রলীগের সদর উপজেলা, পৌর ও নওগাঁ সরকারী কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) বেলা ২টায় শহরের নওজোয়ান মাঠে উদ্বোধক হিসাবে জাতীয় ও দলীয় পতাকা উওোলন, ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চেীধুরী শোভন। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। পৌর ছাত্রলীগের আহবায়ক আহসানুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মুজুমদার এমপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামন শিউলসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, স্থানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ রিপোর্ট লেখা পর্য়ন্ত সম্মেলন চলছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ