নওগাঁয় গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ( মাদকদ্রব্য) ১০৫ পিচ এ্যাম্পুল সহ একজন কে আটক করেছে।
গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস এস আই মিজান এর নের্তৃত্বে চৌকস একটি অভিযানিক দল অভিযান চালিয়ে নেশাযুক্ত ইনজেকশন এ্যাম্পুলসহ একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, নওগাঁ সদর উপজেলার চক এনায়েত দয়ালের মোড় এলাকার মোঃ শামসুল হকের ছেলে মোঃ আল মাসুদ রণি (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে এমন তথ্য পেয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টারদিকে এস আই মিজান, এ এস আই মেহেদী, এ এস আই মোসলেম সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ জেলা সদর উপজেলার ইকরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০৫ পিস এ্যাম্পুল ইনজেকশন সহ তাকে হাতেনাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে আটককৃত ব্যাক্তি। এঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
You must be logged in to post a comment.