নওগাঁয় আম গাছের ডালে গলায় ফাঁশ লাগানো ঝুলন্ত অবস্থায় মিম আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী মৃতদেহ উদ্ধার করেছে থানা করেছে। সে স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় নওগাঁর ধামুরহাট উপজেলার ও ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রামরামপুর কুমারপাড়া গ্রাম থেকে ছাত্রীর মৃতদেহটি উদ্ধার করেন ধামুরহাট থানা পুলিশ। নিহত মিম পার্শ্ববতী জয়পুরহাট জেলার নওপাড়া নামক এলাকার মৃত ফয়জুল ইসলামের মেয়ে বলে জানাগেছে।
স্থানিয় সূত্রে জানা যায়, মাত্র ৩০ দিন বয়সে মিমের বাবা মারা যাবার পর থেকে মিম তার নানা মোঃ মোজাম্মেল হকের বাড়িতে থাকতো। সেখানে সবাই তাকে খুব ভালোবাসতো। ঘটনার দিন বাড়ির মাত্র ৩শত মিটার দুরে জলেশ্বরী পুকুরে গোসল করতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় মিম। এরপর পুকুর পাড়ে একটি আম বাগানে আম গাছের ডালের সহিত গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এবং ঘটনাটি থানায় জানান গ্রামের লোকজন। স্থানিয়দের ধারনা, শিশু তার নানীর উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।
তবে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।
ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি আব্দুল মোমিন প্রতিবেদককে জানান, খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌছে স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং আগামীকাল শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে আসলেই এটি আত্মহত্যা নাকি অন্য কিছু। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি।
You must be logged in to post a comment.