নওগাঁয় গাঁজাসহ আটক ১

আর আর চৌধুরী, নওগাঁ
বুধবার, ১৯ মে, ২০২১, ৮:১৬ অপরাহ্ন
নওগাঁয় গাঁজাসহ আটক ১

নওগাঁয় ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে নওগাঁর মান্দা থানা পুলিশ।

বুধবার সকালে মান্দা উপজেলার মৈনম ইউপির ভোলাবাজার এলাকা থেকে তাকে গাঁজা সহ আটক করে পুলিশ। আটককৃত ব্যাক্তি হলেন, মান্দা উপজেলার মৈনম ইউপির বদ্দপুর গ্রামের আব্দুর সামাদের ছেলে আলমগীর হোসেন (৩৩)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৈনম এলাকায় অভিযান চালিয়ে ভোলাবাজার নামক স্থান থেকে তাকে পুলিশের উপপরিদর্শক জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আটক করেন।

এব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ