নওগাঁর সাপাহার উপজেলায় কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে দুটি ইট ভাটা মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন। শুক্রবার বিকালে সাপাহার উপজেলার করমুডাঙ্গা গ্রামের অবস্থিত এ দুটি ইট ভাটার মালিককে অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত। সততা ইটভাটা ও হক ইটভাটার মালিককে অবৈধভাবে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতের দায়ে ভ্রাম্যমান আদলতে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ উক্ত দুটি ইটভাটার মালিক সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে জ্বালানি হিসাবে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলো। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদের অর্থদন্ড করা হয়।
You must be logged in to post a comment.