নওগাঁয় এক প্রেমিক পুরুষ!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮, ৯:২০ অপরাহ্ন

আর, আর চৌধুরী, নওগাঁ ।।

নওগাঁয় এক প্রেমিকের কান্ড……..?। কথিত প্রেমিকার নব-বিবাহীত স্বামীকে তুলে নেওয়ার জন্য ৮ বন্ধু ও প্রেমিক সহ মোট ৯ জন প্রেমিকার স্বামীর বাড়িতে যায়। ঘটনাটি গ্রামের লোকজন জানতে পেরে দুই জনকে গনধোলাই দিয়ে প্রেমিকার স্বামীর বাড়িতে অটক করে রাখলেও ঘটনার মূল নায়ক কথিত প্রেমিক নাঈম সহ পালিয়ে যায় ৭ জন। আটকে রাখার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত দুই জনকে উদ্ধার করে ফাঁড়িতে আনেন। এলাকায় ব্যাপক আলোচিত এঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরুপপুর গ্রামে।

গ্রামবাসী ও পুলিশ জানান, স্বরুপপুর গ্রামের জৈনক আনিছুর রহমানের ছেলে সাঈদ (১৮) এর সাথে নওগাঁ সদর উপজেলার পাহারপুর গ্রামের জৈনক প্রবাশীর কিশোরী কন্যার আনুষ্ঠানিকভাবে বিয়ের দিন ধার্য হয়েছিল গত সপ্তাহে। কিন্তুু বিয়ের আয়োজন সম্পূর্ণ করার পরই বিয়ের দিন বর ও কনে উভয়ের বয়স কম হওয়ায় খবর পেয়ে বিয়ে বন্ধ করে দেন স্থানিয় জনপ্রতিনিধি । ফলে সেই দিন বিয়ে ভন্ডুল হয়ে গেলেও কয়েক দিন পরে গোপনে মেয়ের পিতা ও ছেলের পিতা পরামর্শ করে গভীররাতে স্থানিয় মৌলভীর মাধ্যমে ও কাজির কাছে নিয়ে তাদের বিবাহ সম্পূর্ন করেন এবং বিয়ের ঘটনাটি কিছুদিন গোপন রাখতে কিশোরীকে তার পিত্রালয়েই রেখে আসেন বর পক্ষ।

অপরদিকে কথিত প্রেমিকার গভীররাতে বিয়ের ঘটনাটি জানতে পেরে কথিত প্রেমিক নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের জালাল হোসেনের ছেলে নাঈম হোসেন (১৯), তার সহপাঠি ও বন্ধু নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের রেজাউল এর ছেলে হাসিব (২১) ও বরুনকান্দির রফিকুলের ছেলে আবুল বাশার (২২) সহ মোট ৯ জন ৩ টি মোটর সাইকেল যোগে শুক্রবার সন্ধায় মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে নববিবাহীত বর সাঈদ এর বাড়িতে যায়। সাঈদের পিতা আনিছুর রহমান ঘটনাটি সন্দেহ জনক হওয়ায় গ্রামবাসীকে জানায়। এক পর্যায়ে গ্রামের নারী-পুরুষরা তাদের ধাওয়া দিলে তারা সবাই মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলের পেছনে থেকে হাসিব (২১) ও আবুল বাশার (২২) কে নামিয়ে নিয়ে গনধোলাই দিয়ে আনিছুরের বাড়িতে আটক করে রাখেন উত্তেজিত গ্রামবাসী। গ্রামের লোকজনের মাধ্যমে দুইজনকে গনধোলাই দিয়ে আটক করে রাখার সংবাদ পেয়ে রাত ৮ টারদিকে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃতদের উদ্ধারের চেষ্টা করলেও এসময় গ্রামের নারী-পুরুষরা আটককৃতদের ও পালিয়ে যাওয়া ৭ জন সঙ্গীর বিচার চান এবং ঘটনাস্থল থেকে আটকে রাখা দুই যুবককে ফাঁড়িতে নিয়ে যেতেও বাধাদেন। পরে রাত ১০ টারদিকে ফাঁড়ি থেকে আরো পুলিশ এসে ঘটনাস্থল থেকে স্কটটেপ একটি সহ আটককৃত দুই যুবককে উদ্ধার করে ফাঁড়িতে নেয়। তবে অটককৃত হাসিব ও আবুল বাশার পুলিশকে জানায়, পাহারপুর গ্রামের এক মেয়ের সাথে তাদের বন্ধু নাঈম (১৯) এর ভালবাসার সম্পর্ক আছে। ঐ মেয়েটির বিয়ে ঠিক হলে নাঈম ও ঐ মেয়েই ঘটনাটি স্থানিয় ইউনিয়ন পরিষদে জানিয়ে বিয়ে বন্ধ করান। এর কয়েকদিন পর মেয়েটি নাঈমকে ফোনে জানায়, পরিস্থির শিকার হয়ে তাদের গভীর রাতে বিয়ে হয়েছে। এ বিয়ের খবর সঠিক কিনা সেটা জানতেই নাঈম আমাদেরকে সাথে নিয়ে ঘটনাস্থল স্বরুপপুর গ্রামে এসেছিল। কিন্তু গ্রামের লোকজন নাঈম সহ সবাই পালিয়ে গেলেও আমাদের দুজনকে আটক করে রাখেন।

এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাড়ির এস আই মামুনুর রশিদ বলেন, এঘটনার মূল নায়ক ই ছিলেন নাঈম। নাঈম এর কথিত প্রেমিকার বিয়ের ঘটনা নিয়েই মূলত নাঈম ই তার সহপাঠি বা বন্ধুদের সাথে নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন। কিন্তুু ঘটনার নায়ক নাঈম সহ ৭ জনই পালিয়ে যান, আর গ্রামবাসী সঙ্গী দুজনকে আটক করে রাখেন। জানিয়ে তিনি আরো বলেন, ঘটনাটি নিয়ে শনিবার সকালে উভয় পক্ষই বসে ছিলেন এবং এ ঘটনায় কোন পক্ষই মামলা বা অভিযোগ করতে না চাওয়াই আটককৃত দুই যুবককে জিম্মায় নিয়ে যান তাদের স্বজনরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ