নওগাঁয় মাত্র এক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাকা উদ্ধার সহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন সক্রিয় নারী সদস্য সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা চোর চক্রের সদস্যরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিমউদ্দিন (২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ হোসেন (২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু খাতুন(৪৫), হানিফের মেয়ে সেলিনা খাতুন(৩৮) ও রফিকের মেয়ে আয়শা আকতার (৩২) করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রকিবুল আক্তার মিডিয়া কর্মীদের ( জৈনক অভিযোগকারী পুলক কুমার কুন্ডুর অভিযোগের ভিত্তিতে ) জানান, গত বুধবার দুপুর ১২টায় এক্সট্রিম ব্যাংক নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকার ৪ টি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে দুই পকেটে রাখেন এবং পূর্বালী ব্যাংকে টাকা গুলো জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হলে শহরের বাটার মোড় এলাকায় ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে ভীড়ের মধ্যে ধাক্কা দিয়ে প্যান্টের ডান পকেট থেকে কৌশলে নগদ ৫০ হাজার টাকার একটি বান্ডিল চুরি করে নেয় চোর চক্র। এরপর তিনি নওগাঁ সদর মডেল থানায় এসে অভিযোগ করেন।
অভিযোগের পর নওগাঁ জেলার সুযোগ্য জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় পুলিশ টিম মাঠে অভিযানে নেমে মাত্র এক ঘণ্টার মধ্যেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার সহ চোর চক্রের নারী সহ মোট ৫ সদস্য কে গ্রেফতার করেন পুলিশ।
আটককৃত চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও এসময় জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুরাইয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান, এস আই নাজমুল জান্নাত সাহা ও তৌহিদুল ইসলাম প্রমুখ সহ পুলিশে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।
You must be logged in to post a comment.