নওগাঁয় হাঁসাইগাড়ী বিল এর খলিয়ান থেকে অরুণ সাহানা (৫০) নামের এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গলাকাটা মৃতদেহর খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ রবিবার সকালে নওগাঁ জেলা সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের হাঁসাইগাড়ী বিলের একটি খলিয়ান থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
নিহত অরুণ সাহানা একই এলাকার নামাহাতাশ গ্রামের মৃত উপচান সাহানার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসাইগাড়ী বিলের মধ্যে মাঠে খলিয়ান তৈরী করে প্রতি বছরের মতো ধান মাড়াই করেন।
শনিবার অরুণের ধানের কাটা-মাড়াই হয়েছে এবং সেই খলিয়ানে ধান ছিলো এজন্য রাতে বাড়িতে খাবার শেষে ধান পাহারা দেওয়ার জন্যে খলিয়ানে যান। আজ রবিবার সকালে তার গলা কাটা মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেন স্থানিয়রা।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল প্রতিবেদককে জানান, রবিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী খলিয়ানে অরুন সাহানার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
মৃতদেহটি উদ্ধারের সময় তার গলা কাটা ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে জানিয়ে ওসি আরো বলেন, ইতিমধ্যেই উর্দ্ধতন কর্মকর্তার দিকনির্দেশনায় মামলার পস্তুতি গ্রহনের পাশাপাশি ঘটনাটি উদর্ঘাটনে বা হত্যাকান্ডে জড়ীতদের আটকের জন্য থানা পুলিশ কাজ করছেন, অপরাধী যেই হোক না কেন তদন্তের মাধ্যমে অতিদ্রুত ঘটনাটি উদর্ঘাটন পূর্বক জড়ীতদের আটক পূর্বক আইনের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.