নওগাঁয় ইয়াবাসহ ছাত্রলীগ নেতা মেহেদী আটক
নওগাঁ ধামুইহাট উপজেলায় (৩৮) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান (২৮) নামে স্থানিয় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছেন থানা পুলিশ ।
শনিবার দিবাগত রাত ১০ টা ৫ মিনিটে ধামুরহাট উপজেলার নানাইচ পাগল দেওয়ান সড়ক থেকে তাকে আটক করেন পুলিশ।আটক মেহেদী উপজেলার ইসবপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন ছাত্র লীগের সহ-সভাপতি।
আটককৃত মেহেদী হাসান নিজ বাড়ির পাশে মাদক দ্রব্য বিক্রি করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটসাইকেল সহ তাঁকে আটক করেন।
সত্যতা নিশ্চিত করে ধামুইরহাট থানার ওসি আব্দুল মোমিন প্রতিবেদককে জানান, আটক মেহেদীর রিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
You must be logged in to post a comment.