আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁয় ইউসিবি (ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক) ব্যাংক লিমিটেডের উদ্যোগে গরীব, অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ নওজোয়ান মাঠে ও ফতেপুর বাজারে ইউসিবি ব্যাংকের নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ পৌরসভার কাউন্সিলর মজনু হোসেন, ক্বারী রমজান আলী ও ব্যাংকের অন্যান্য প্রমুখ কর্মকর্তারা বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি গরীব, অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।
You must be logged in to post a comment.