আর, আর চৌধুরী, নওগাঁ ।।
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের প্রস্তুতি” এই প্রতিপাদ্য নিয়ে র্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শনের মধ্যে দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা একেএম মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মুসতানজিদা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা এসএ হায়াত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ, সিনিয়র স্টেশন অফিসার সাবের আলী, লিডার মতিউর রহমান প্রমূখ। পরে জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিসের কর্মিরা দুর্যোগের সময় করনীয় দিক তুলে ধরে মহড়া প্রদর্শন করেন। মহড়ায় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
You must be logged in to post a comment.