নওগাঁর সাপাহার উপজেলার শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলে হয়ে উঠেছে ৫ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনাটি জানাজানির পর এলাকার লোকজনের মাঝে চলছে আলোচনা ও সমালোচনা।
পরিবার সূত্রে জানা যায়, সাপাহার উপজেলার শিমূলডাঙ্গা রামাশ্রম গ্রামের রাজকুমার কর্মকার ও পুস্প রানীর দম্পতির বড় মেয়ে টুম্পা কর্মকারের বয়স ১১ বছর। পারিবারিকভাবে অস্বচ্ছল ও বাবা প্রতিবন্ধী হওয়ায় লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ কর্ম করেন। গত ১০/১২ দিন আগে হঠাৎ টুম্পার শারিরীক অবয়ব ও কন্ঠের কিছুটা পরিবর্তন লক্ষ্য করেন তার পরিবার। পরিশ্রমের কারনে হয়তো এমনটা মনে হচ্ছে বলে কিছু মনে করেনি তার পরিবার।
টুম্পা কর্মকার বলেন, গত ১০/১২ দিন আগে তার লিঙ্গ পরিবর্তন হলে সে স্থানীয় এক সম্পর্কের ভাবীকে ঘটনাটি জানান। পরবর্তীতে সেই ভাবী তার পরিবারকে জানালে তারা স্বচক্ষে দেখার পর ধীরে ধীরে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
টুম্পার মা পুষ্প কর্মকার বলেন, আমার মেয়ের শারীরিক ঘঠন পরিবর্তন হলেও প্রথমে আমরা সেটা কিছু মনে করিনি। পরে স্বচক্ষে তার লিঙ্গ পরিবর্তন হওয়া দেখে আমরা চমকে উঠি।
স্থানীয়রা বলছেন, করোনায় স্কুল বন্ধ থাকায় টুম্পা রানী কর্মকার লেখাপড়ার পাশাপাশি এখন রাস্তার মাটি কাটার কাজ করে। তার অবয়বের কিছু পরিবর্তন লক্ষ্য করা গেলে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রাথমিক ভাবে দেখে তিনি লিঙ্গ পরিবর্তনের বিষয়টি জানতে পারেন এরপরই ঘটনাটি এলাকাবাসীর মাঝেও প্রকাশ পায়।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে উপজেলা প্রশাসন হতে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বলেন, লিঙ্গ পরিবর্তন হতে পারে তবে সেটা অনেক সময়ের ব্যাপার। যদি ঘটনা সত্য হয় তাহলে তা উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে।
You must be logged in to post a comment.