নওগাঁয় অন্তসত্যা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মোঃ জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ৯:৩৩ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে ৭ মাসের অন্তসত্যা কারিমা (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে এলাকাবাসী সহ ঐ গৃহবধূর স্বজনদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। স্বজনরা হত্যা করা হয়েছে বলে দাবি করার পর থেকেই মৃত্যু নিয়ে স্থানিয় লোকজনের মাঝেও প্রশ্ন দেখা দেয়। ঘটনার খবর পেয়ে স্থানিয় ফাঁড়ি পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে পৌছালেও গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া উর্দ্ধতন কর্মকর্তাকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

( ভারপ্রাপ্ত-মহাদেবপুর সার্কেল) আফতাব উদ্দিন ও মহাদেবপুর থানার ওসি আজম। এরপর প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকাল ১১টারদিকে মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন পুলিশ ও একই সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী আনছার আলী (২৮) কে আটক পূর্বক পুলিশ হেফাজতে নেওয়া হয়।

স্থানিয় সুত্র জানান, মহাদেবপুর উপজেলার চকনলোবলো গ্রামের মৃত অহির সরদারের ছেলে আনছার সরদার (২৮) এর সাথে নওগাঁ সদর উপজেলার একডালা গ্রামের খাদেমুল এর মেয়ে কারিমা (১৯) এর পারিবারিকভাবে কয়েক বছর পূর্বে বিবাহ হয়। তারা স্বামী স্ত্রী দম্পতি সংসার করাকালে স্ত্রী কারিমা ৭ মাসের অন্তসত্যা হওয়ায় সন্তান প্রসবের জন্য কয়েক দিনের মধ্যেই পারিবারিকভাবে কারিমা পিতার বাড়ি যাওয়ার কথা চলছিলো, এরিমাঝে বৃহস্পতিবার সকালে কারিমার স্বামী আনছার সরদারের ডাক চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে বাড়ির শোবার ঘড়ে গিয়ে মৃত অবস্থায় কারিমাকে দেখতে পান, এসময় প্রতিবেশীদের কাছে স্বামী আনছার জানান, সে ও তার স্ত্রী কারিমা বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এবং ভোর সকালে আনছার সরদার বিছানা থেকে ওঠে পটলের ক্ষেতে যান এবং ক্ষেত থেকে বাড়িতে ফেরার পরও স্ত্রী কারিমাকে বিছানায় শুয়ে থাকতে দেখে ডাকাডাকি করে কোন সারা সব্দ না পেয়ে শরীর নারাচারা করেন ও চিৎকার দিয়ে ওঠেন। প্রতিবেশীরা জানান, গৃহবধূ কারিমা মৃত্যুর ঘটনাটি স্থানিয়দের মাঝে রহস্যজনক মনে হয় এবং পরবর্তীতে সংবাদ পেয়ে নিহতের স্বজনরা এসেও প্রশ্ন তোলেন এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করা সহ কারিমার স্বামী আনছার সরদারকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া প্রতিবেদককে জানান, মহাদেবপুর থানাধীন চেরাগপুর ইউনিয়নের নলোবলো গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানানো হলে সাথে সাথে আমি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে মৃত্যু সম্পর্কে প্রতিবেশী ও নিহতের স্বজনদের সাথে কথাবলে প্রথমে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হলে, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল( ভারপ্রাপ্ত মহাদেবপুর সার্কেল) মহোদয় ও মহাদেবপুর থানার ওসি মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সুরতহাল রির্পোট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূ কারিমার স্বামী আনছারকে আটক করা হয়। পরবর্তীতে ময়না তদন্ত শেষে গৃহবধূ কারিমার মৃতদেহ তার পিতার বাড়ির স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এঘটনায় সংবাদ সংগ্রহকালে মামলার পক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এস আই জিয়াউর রহমান জিয়া।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ