নওগাঁয় অনৈতিক কর্মকান্ডের অভিযোগে শিক্ষককে শোকজ

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৭ পূর্বাহ্ন

নওগাঁয় নারীর সাথে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে এক শিক্ষককে শোকজ করা হয়েছে।

নওগাঁর পোরশার বড় গুদইল দাখিল মাদ্রাসার ইবতেদায়ী মৌলভী তবিবুর রহমানের (৪১) বিরুদ্ধে ভাড়াটিয়া নারীর সাথে প্রাক্তন এক শিক্ষার্থীকে সাথে নিয়ে নিজ বাসায় অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। তার এই অনৈতিক কর্মকান্ডের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য গত ২০ আগস্ট এলাকাবাসী ও গত ২১ আগস্ট ঐ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ মাদ্রাসার সুপার ও সভাপতি বরাবর আলাদাভাবে দুটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার ঐ শিক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন মাদ্রাসার সুপার।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় কর্মরত ইবতেদায়ী জুনিয়র মৌলভী তবিবুর রহমান গত ১৮ আগস্ট দিবাগত রাতে তার নিজ বাড়িতে বহিরাগত এক নারীর সাথে তার প্রাক্তন ছাত্রসহ অসামাজিক কাজে লিপ্ত হোন। ঘটনাটি গ্রামের কিছু লোক জানতে পেরে তার বাড়ি পাহারা দেয় এবং তারা বাড়ী থেকে বের হয়ে রাস্তায় এলে সেই নারীসহ তাকে হাতেনাতে ধরে ফেলে এবং বেশকিছু লোকজনের উপস্থিতিতেই ঐ নারীসহ তার স্বীকারোক্তি মৌখিক ভাবে শুনে তাদেরকে ছেড়ে দেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ছাত্রীদের নিরাপত্তা নিয়ে এলাকাবাসি ও শিক্ষার্থীদের অভিভাবকগন আতংকিত হয়ে পরেন। কারণ সে ইতোপূর্বে তার এক ছাত্রীকে মাদ্রাসার শ্রেণী কক্ষে প্রাইভেট পড়ানোর সময় একা পেয়ে ফুসলিয়ে শাররীক সম্পর্ক গড়ে তোলে। তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেললে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় সে সময়। পরে গ্রামবাসী তাদের দু’জনের বিয়ে দিয়ে এ সমস্যার সমাধান করেন। এছাড়া আরো দু’ বার সে নারী কেলেংকারী সংক্রান্ত ঘটনা ঘটায় কিন্তু সে অর্থ ও প্রভাব খাটিয়ে প্রমান লোপাট করে।

তারা অভিযোগে আরো বলেন, এই চরিত্রহীন শিক্ষক মাদ্রাসায় থাকলে ভবিষ্যতে তাদের মেয়েদের সাথেও এইরুপ ঘটনা ঘটতে পারে। পাশাপাশি আমাদের ছেলেদেরও নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটার সম্ভাবনা। যতদিন ঐ শিক্ষক মাদ্রাসায় থাকবে ততদিন আমাদের পক্ষে আমাদের ছেলে-মেয়েদেরকে মাদ্রাসায় পাঠানো সম্ভব নয়। তাই তারা ঐ শিক্ষকের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগ করেন।

এবিষয়ে অভিযুক্ত ইবতেদায়ী জুনিয়র মৌলভী মোঃ তবিবুর রহমান তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এইসব অভিযোগ সত্য নয় দাবিকরে সংবাদ প্রকাশ না করতে সংবাদকর্মীকে অনুরোধ করেন।

অভিযোগ প্রাপ্তি ও শোকজের সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার সুপার মোঃ নুরুজ্জামান বলেন, এলাকাবাসী ও শিক্ষক-কর্মচারীদের অভিযোগ পাওয়ার পর আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলে গত সোমবার ২৯ আগস্ট ঐ শিক্ষককে শোকজ করা হয়েছে।ঘটনার বিষয়ে মাদ্রাসার সভাপতি সাদেকুর রহমান বলেন, ঐ শিক্ষক এর আগেও এরকম অনৈতিক কর্মকান্ডে জড়িয়েছিলো। এবারে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরার পরে লিখতভাবে অভিযোগ দিলে তাকে শোকজ করা হয়েছে।

ঘটনার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়েজেদ আলী মৃধা বলেন, এঘটনাটি আমি সুপার সাহেবের কাছে শুনেছি। তাকে ঐ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা। খোঁজ নিয়ে দেখছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ