নওগাঁয় অজ্ঞাত এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওগাঁর মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে (ইট ভাটার সামনে) থেকে মান্দা থানা পুলিশ অজ্ঞাতনামা এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় নওগাঁ- রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়ার উক্ত স্থানে অজ্ঞাত নামা নারীটি সড়ক পারাপারের সময় দূর্ঘটনায় নিহত হয়ে বিভিন্ন যান বাহনের চাকায় পিষ্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন, এমনকি মৃতদেহটি টুকরো টুকরো হওয়ার কারনে এটি ছেলে না মেয়ের মৃতদেহ তা বোঝা যাচ্ছিল না বলেও স্থানিয়রা জানান। তবে মৃতদেহর মাথায় চুল লম্বা এবং পরনে লাল রঙ্গের ব্লাউজ দেখে নারী বলে ধারনা করছেন স্থানিয়রা।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, শুক্রবার ভোর সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের নাম বা পরিচয় এখনো মিলেনি বলেও জানিয়েছেন ওসি।
You must be logged in to post a comment.