নওগাঁর সাপাহারে বিডি ক্লিন এর পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৯ অপরাহ্ন

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর সাপাহারে বিডি ক্লিন’এর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিডি ক্লিন সাপাহার শাখার আয়োজনে উপজেলা সদরের জিরোপয়েন্ট ও নিউ মার্কেট এর সামনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সংগঠনের নির্ধারিত শপথ পাঠ শেষে পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন ঘোষনা করেন সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনির।

এসময় যুব মহিলালীগের সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক নূরে জান্নাত ময়না, অনিক চৌধুরী, সূর্যমূখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ফাহাদ ফরহাদ, মাহমুদুল হাসান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিডি ক্লিন’র সদস্যগন উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ