নওগাঁর মান্দায় রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এবং এসএসএস এন্টার প্রাইজের সৌজন্যে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মান্দার ভারশোঁ ইউপির কালিসফা সাহাপাড়া গ্রামের প্রায় ৫০ টিপরিবারের মাঝে ( ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি লবণ,আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি তেল, আধা কেজি মুড়ি, ১ টি করে মাস্ক এবং ১টি করে সাবান ) এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
“ত্রাণ বিতরণের বিষয়ে রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এর ম্যানেজার এম আইএফ এন্ড আইটি সঞ্জয় সাহা বলেন, প্রত্যেক মানুষের সামাজিক দায়বন্ধতা আছে এই কারনে করোনা মহামারীকালে অসহায় মানুষের কথা ভেবে রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এবং এসএসএস এন্টার প্রাইজে সারাদেশে কর্মরত সকল কর্মরতা এবং কর্মচারীদের ১ সপ্তাহের বেতন কর্তন করে তা থেকে সারা দেশের ৮ উপজেলার ন্যায় মান্দা উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার সাহা, নীলসাগর গ্রুপের দৈনিক খোলাকাগজ পত্রিকার আইটি এক্রিকিউটিভ অনল কুমার, সমাজ সেবক অজয় কুমার সাহা, নিশিথ কুমার সাহা, কৃষ্ণ কুমার সাহা, রতন কুমার সাহা এবং বিমল কুমার সাহা প্রমূখ।
You must be logged in to post a comment.