নওগাঁর মান্দায় টিসিবির পণ্য পাবেন ২২ হাজার ভোক্তা

নওগাঁ প্রতিনিধি
শনিবার, ১৯ মার্চ, ২০২২, ৭:২৭ অপরাহ্ন

নওগাঁর মান্দায় অসহায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় টিসিবির পণ্য ভোজ্যতেল, ডাল ও চিনি কিনতে পারবেন ভোক্তারা।

শনিবার ১৯ মার্চ দুপুরে মান্দা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক। আগামিকাল রবিবার সকাল ১০ টায় মান্দা উপজেলার ভালাইন ও পরানপুর দুটি ইউনিয়নের চারটি কেন্দ্রে টিসিবির এসব পণ্য বিক্রি শুরু করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অপর ইউনিয়নেও কার্ডধারীদের মাঝে বিক্রি করা হবে এসব পণ্য।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, কারোনাকালিন পরিস্থিতিতে মান্দা উপজেলায় প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাওয়া ১০ হাজার ৭০০ জন সবাই পেয়েছেন ফ্যামিলি কার্ড। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আরও ১১ হাজার ১০৮ পরিবার।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুর ডালের একটি প্যাকেট দেওয়া হবে। এক প্যাকেটের দাম (মূল্য) পড়বে ৪৬০ টাকা।

এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি করবে টিসিবি। প্রত্যেক কার্ডধারীকে রোজার আগে একবার ও রোজার মধ্যে আরও একবার এসব পণ্য দেওয়া হবে। রোজার সময় সাথে যুক্ত হবে দুই কেজি ছোলা (বুট)।

ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আহবায়ক করে ট্যাগ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সকল বিষয় তদারকি করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ