নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ইটভাটাকে জরিমানা করেছেন ৭০ হাজার টাকা। এছাড়াও স্বাস্থ্যবিধি না মানায় ৪ শ টাকা জরিমানা করা হয়েছে।
১৮ এপ্রিল রবিবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের আল আমীন ব্রিকস ও খাজুর ইউনিয়নের সরকার এণ্ড সন্স এবং খান এণ্ড সন্স ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী ৩টি মামলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানার রায় দেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান মিলন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় আল আমীন ব্রিকসে ৪০ হাজার ও বাকি দুইটিকে লাইসেন্স নবায়ন না থাকায় ১৫ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
You must be logged in to post a comment.