নওগাঁর মহাদেবপুরে করোনাকালীন কঠোর বিধিনিষেধ (লকডাউন) পালনের সময় নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন প্রতিদিন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জনসচেতনতামূক ক্যাম্পেইন, মাস্ক বিতরণ, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের তদারকিতে বাজার মনিটরিং প্রভৃতি কাজে ব্যস্ত সময় পার করছেন।
এরই অংশ হিসাবে সোমবার দুপুরে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান মিলন উপজেলা সদরের বিভিন্ন বাজার, দোকান, হোটেল, বাসস্ট্যান্ড মাছের মোড়, বকের মোড়, পোষ্ট অফিস মোড়, বরইতলী মোড় প্রভৃতি স্থানে অভিযান পরিচালনা করেন।
তিনি বিভিন্ন হোটেলের রান্নাঘরে ঢুকে পরিবেশ পরিদর্শন করেন। নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে মহাদেবপুর বাসস্ট্যান্ডের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন বলে খ্যাত নিউ স্টার হোটেলের মালিক নছরুল্লাহ মধুর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া দন্ডবিধির ২৬৯ ধারায় চারটি মামলায় ৬শ ১০ টাকা জরিমানা করেন।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম প্রমুখ তার সঙ্গে ছিলেন।
ইউএনও জানান, সরকারী নির্দেশনা মোতাবেক সর্বাত্মক লকডাউন কার্যকর করতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.