নওগাঁর পোরশায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১১ জুলাই, ২০১৮, ১০:২৭ অপরাহ্ন

এনামুল হক, পোরশা (নওগাঁ) প্রতিনিধি।।

আজ ১১ই জুলাই বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষ্যে পোরশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে এক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  অালহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম পোরশা উপজেলা   চেয়ারম্যান ও সভাপতি পোরশা উপজেলা আওয়ামী লীগ,সভাপতিত্ব করেন ফিরুজ মাহমুদ পোরশা উপজেলা নির্বাহী অফিসার ,অারো উপস্থিত ছিলেন লুৎফর রহমান পোরশা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, মাহফুজার রহমান উপজেলা প্রকৌশলী, শাহিনা অাক্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ডাঃ মেহেদী অারাফাত সহ অারো অনেকে। বিশ্বায়নে জনসংখ্যা-চ্যালেঞ্জ ও পরিকল্পিত পরিবারের সুবিধাসমূহের ব্যাপারে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই এই দিবসটি পালনের লক্ষ্য। নিরাপদ, স্বেচ্ছাসেবী পরিবার পরিকল্পনার লক্ষ্য নিয়ে দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’।

১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব প্রদান ও জরুরী মনোযোগ আকর্ষণের লক্ষ্যে বিশ্বব্যাপী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত নেয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ