নওগাঁর পোরশায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এনামুল হক, নিজস্ব প্রতিবদক,(নওগাঁ) পোরশা।
সোমবার, ৩ মে, ২০২১, ৪:২৩ অপরাহ্ন

নওগাঁর পোরশায় করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসাবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টার সময় পোরশা সরকারি কলেজ মাঠে মুজিবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে স্থানীয় ১১৮ জন মটর শ্রমিক ও ৩২ জন বিভিন্ন পেশার মানুষের মাঝে ওই শুকনো খাবার বিতরণ করা হয়।
সেই সময় প্রত্যেকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল ও ১টি করে বল সাবান দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, সহকারি কমিশনার(ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান ও ১নং নিতপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আবুল কালাম চৌধুরী, পোরশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রইচ উদ্দিন প্রমুখ#
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ