এনামুল হক,পোরশা, নওগাঁ।।
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এর উদ্বোধন করেন সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। এর পূর্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম।
মেলা উদ্বোধন শেষে “বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম। অন্যন্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, বিএমডিএ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী মাহফুজার রহমান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও বে-সরকারী সংস্থার ৩৪টি স্টল দেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.