নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯, ৩:৪০ অপরাহ্ন
নওগায় বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি।।

সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ’’25 years of the ICPD. Accelerating the Promise’’। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ এর পক্ষে উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম,  নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকতা নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন।

আলোচনা সভা শেষ শ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের  হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া শ্রেষ্ঠ মাঠ কর্মীদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ