নওগাঁতে পুকুর খুঁড়তে গিয়ে আবারও মিললো বিষ্ণুমূর্তি 

 আর আর চৌধুরী, নওগাঁঃ
বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৮:১০ অপরাহ্ন

নওগাঁতে পুকুর খুঁড়তে গিয়ে আবারও মিললো বিষ্ণুমূর্তি।
মাত্র ১৫ দিনের ব্যবধানে নওগাঁর রাণীনগর থেকে আবারও একটি বিষ্ণমূর্তি  উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার করজগ্রাম এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি মোঃ শাহিন আকন্দ সত‌্যতা নিশ্চিত করেছেন।
ওসি মোঃ শাহিন আকন্দ জানান, উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা পাড়া এলাকায় স্কেবেটার মেশিন দিয়ে একটি খাস পুকুর  ‍পুনঃখনন করা হচ্ছিল। এসময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ১৯ ইঞ্চি দৈর্ঘ‌্য ও ৯ ইঞ্চি প্রস্থের ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূতি বের হয়। খবর পেয়ে দুপুর ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে পুলিশ।
ইতিপূর্বে, গত ১৬ মার্চ সন্ধ্যায় খননের সময় একই পুকুর থেকে ৩৬ ইঞ্চি দৈর্ঘ‌্য ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্থের ৩৮ কেজি ওজনের এক বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়। এরপর বিজ্ঞ আদালতের নির্দেশে জেলা পুলিশ সুপার মহোদয় গত ২৭ মার্চ মূর্তিটি নওগাঁর পাহাড়পুর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। বর্তমানে উদ্ধার হওয়া মূর্তিটিও একই প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ