এম.এ হাসান।।
ঢাকার ধামরাইয়ে মাইক্রোবাসের চাপায় শাহিনুর ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার ( ১৩ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় একমি ১নং গেইট সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহুল বারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, শাহিনুর ইসলাম বাড়বারিয়া থেকে মোটরসাইকেল যোগে ইউরোপিয়ান ইউনিভার্সিটি ঢাকায় পরীক্ষা দিতে যাচ্ছিলেন, পথিমধ্যে ঢুলিভিটা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক আবু সিদ্দিক জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাইক্রোবাস ও ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
You must be logged in to post a comment.